shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ: তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২১

তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ: তথ্যমন্ত্রী

তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তাদের কারণেই দল আজ এতদূর এসেছে। আজ রোববার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দলের দুর্দিনে, বিশেষ করে ২০০৭ সালে যখন আমাদের নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়, তখন আমাদের অনেক নেতা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, অনেক নেতা ভিন্ন সুরে কথা বলেছেন, অনেক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করার চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ ও অবিচল ছিলেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই জননেত্রী শেখ হাসিনা কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।

ওই সব নেতাকর্মীর জন্যই আওয়ামী লীগ সফলতার সঙ্গে এতটা পথ পারি দিতে পেরেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এসময় প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা রেখে অতীতের মতো আগামী দিনেও দলকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উত্তরাঞ্চল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু এবং যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।