shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

রিজেন্ট কাণ্ডে সাবেক ডিজি আজাদের নামে চার্জশিট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৯

রিজেন্ট কাণ্ডে সাবেক ডিজি আজাদের নামে চার্জশিট

রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। জানানো হয়, শিগগিরই এটি আদালতে দাখিল করা হবে।

দুদক থেকে বলা হয়, মামলায় আসামি না হলেও তদন্তে সাবেক ডিজি আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। অভিযোগপত্রে বলা হয়েছে, করোনা চিকিৎসায় ৬ বছর ধরে নবায়ন বন্ধ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তিটি ছিল অবৈধ। যাতে ১ কোটি ৩৭ লাখের বেশি টাকা হাতিয়ে নেয় হাসপাতালটির মালিক মোহাম্মদ সাহেদ।

অভিযোগপত্রে বাকি আসামিরা হলেন রিজেন্টের সাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান ও অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম।

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনার নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারের তিন কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গত বছরের ২৩ সেপ্টেম্বর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। তবে সেই মামলায় বাদ পড়েছিলেন স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আজাদের নাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।