shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  এম এ আজিজ, ময়মনসিংহ ২৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

ময়মনসিংহ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, সকল ভেদাবেদ ও মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে কোন নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করার মধ্য দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার বর্ধিতসভা শুক্রবার বিকালে নগরীর জোবেদা কমিউনিটি সেন্টারে এই সভা হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাপদক বাবু অসীম কুমার উকিল এমপি, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং। 

সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুমহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।