shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুঃখ প্রকাশ

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯

যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে অনভিপ্রেত ঘটনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আন্তরিক দু:খ প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে দু:খ প্রকাশ করেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতা সংসদ সসদ্য ড. আব্দুস সোবহান গোলাপের আহ্বান উপেক্ষা করে যারা বিশৃংখলা সৃষ্টি করে এর সৌন্দর্যহানি করেছে তাদের কর্মকান্ডের নিন্দা জানানোর পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের কাছে উদ্ভূত পরিস্থিতির জন্য দু:খ প্রকাশ করে ভবিষ্যতে এধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

উল্লেখ্য, কুইন্স প্যালেসে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের হাতে সাংবাদিক ফরিদ আলম লাঞ্ছিত হন। 

উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষনিক প্রতিবাদ জানানো ছাড়াও গত ২৩ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক সাংবাদিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।