shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির রোল মডেল: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০

শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির রোল মডেল: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু আমাদের ভৌগোলিক মুক্তি আর শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির রোল মডেল। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর চলমান সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ ব্যাপারে কাদের বলেন, তিনি কোনো খবরই রাখেন না। বাংলাদেশের সম্মানকে অনন্য মর্যাদায় আসীন করেছেন শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা কিছু বলেননি। অথচ, নিজেদের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, বিশ্বের কেউ কোনো সহযোগিতা করেনি। শেখ হাসিনার এই পদক্ষেপ বাংলাদেশকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। শেখ হাসিনা তার জনপ্রিয়তায় এগিয়ে গেছেন অনেকদূর, আর বিএনপি বিদ্বেষমূলক রাজনীতির কারণে আরেকধাপ নিচে নেমে গেছে। যদি কোনো ঝামেলা করতে চায় বিএনপি তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে আয়োজিত সভায় এ মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে যে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ আলোয় উদ্ভাসিত, মুক্তিকামী মানুষ নতুন প্রেরণায় উজ্জীবিত।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে ধর্মের নামে সব ধরনের অধর্মের কাজ করা হয়েছে। যে কলম দিয়ে সংবিধানের ওপর বিসমিল্লাহ লেখা হয়েছে, সেই কলম দিয়েই মদ-জুয়ার আসরকে স্বীকৃতি দেয়া হলো।

এদিন আরও বক্তব্য রাখেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুব উল আলম হানিফসহ অনেকে।

অনুষ্ঠানে ‘মানবতার আলোকবর্তিকা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। অনুষ্ঠান শেষে দুস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিক্সা-ভ্যান বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।