shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

যুবদলের কমিটি বাতিল দাবিতে ঝাড়ু মিছিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৩

যুবদলের কমিটি বাতিল দাবিতে ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

পরে নবঘোষিত কমিটির নেতাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। যুবদলের নবগঠিত দুটি কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনও করেন বিক্ষুব্ধ নেতারা।

রোববার বেলা ১১টার দিকে পৌরশহরের তারাগন মোড়ে ঝাড়ু মিছিল বের করা হয়। পরে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের শেষে সংবাদ সম্মেলন করা হয়।

বিক্ষোভ সমাবেশ চলাকালে যুবদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান ভূঁইয়া সানী এবং তার বড় ভাই কবির আহমেদ ভূঁইয়া ছাড়াও নবগঠিত কমিটির নেতাদের কুশপুত্তলিকা দাহ করে।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমান ভূঁইয়া সানি ও তার বড় ভাই কবির আহাম্মদ ভূঁইয়া অনৈতিক হস্তক্ষেপে আখাউড়া উপজেলা যুবদলের আগের কমিটি বাতিল না করে ১২ জুন নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

পরে তিন মাস পর ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আখাউড়া উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী মামুন আহম্মেদ জানান, আগের কমিটি বিলুপ্ত না করেই নতুন কমিটি গঠন করায় নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ কমিটি বাতিলের দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলা যুবদল কমিটির আহ্বায়ক প্রার্থী জাহাঙ্গীর আলম রানা, সদস্য সচিব প্রার্থী মামুন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক প্রার্থী মোবাশ্বের আহসান, আস্ সাদিক ভূঁইয়া গালিব, যুবদল নেতা লিটন মিয়া, রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।