shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

‘দেশের ৪০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ অক্টোবর ২০২১, ২১:০২

‘দেশের ৪০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’

বাংলাদেশের ৪০ ভাগ মানুষের জন্য দ্রুত ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে জেনেভায় ডব্লিউএইচর মহাপরিচালক ট্রেডোস আধানম গাব্রিয়েসুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এতে জানানো হয়, বৈঠকে আলোচনার প্রথম পর্যায়ে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের ২০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠানোর আশ্বাস দেন গাব্রিয়েসুস। পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী দেশের ৪০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠানোর অনুরোধ জানালে পর্যায়ক্রমে তা পাঠাতে সম্মত হন তিনি।

জাহিদ মালেক বলেন, বৈঠকে বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদনে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। গত দেড় বছরে কোভিড মোকাবিলায় বাংলাদেশ কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরলে শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।