shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে হবে: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ অক্টোবর ২০২১, ১৭:২৯

আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে হবে: ওবায়দুল কাদের

আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। কারও জন্য অপেক্ষা করা হবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে গাবতলী-আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আন্দোলনের নামে কেউ অরাজকতা করলে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।