স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২১, ১৫:০৭
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।
বৃহস্পতিবার গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
এদিন একটি সংসদীয় আসন, ১০ পৌরসভা ও দুই উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মেরিনা জাহান কবিতা সাবেক এমপি চয়ন ইসলামের বোন। এই উপনির্বাচনে তিনিও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com