shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ অক্টোবর ২০২১, ১৫:০৫

বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য

বাংলাদেশের করোনাভাইরাস টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। শুক্রবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানিয়েছে, দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করেছে ব্রিটেনের পরিবহন বিভাগ। আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে স্বীকৃতির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার সকাল ৪টা থেকে কার্যকর হবে।

এদিকে বাংলাদেশসহ ৩০টির বেশি দেশের ওপর থেকে করোনাভাইরাস সংশ্লিষ্ট বিধিনিষেধ উঠিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। বুধবার (৬ অক্টোবর) ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যলয় (এফসিডিও) এমন তথ্য দিয়েছে।

নতুন ঘোষণায় বাংলাদেশসহ অন্য যেসব দেশ ও অঞ্চলের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- মালয়েশিয়া, ফিজি, টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবাতি, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।