shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

নির্বাচন নিয়ে বিএনপির নীতি আত্মঘাতী: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ অক্টোবর ২০২১, ১৪:৫৯

ওবায়দুল কাদের

আগামি নির্বাচন নিয়ে বিএনপির নীতি আত্মঘাতী। যা দলের কর্মী ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। এই মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ি-ডেমরা মহাসড়ক, চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, বিএনপি কখনোই জনগণের রাজনীতি করে না।

কাদের বলেন, পালিয়ে রাজনীতির অর্থ হলো জনগণের সাথে শত্রুতা করা। এই অভ্যাস আওয়ামী লীগের নেই। এটা বিএনপির স্বভাব। বিএনপি যার নেতৃত্বে চলছে, তিনি নিজেই পলাতক।

ইউনিয়ন পরিষদের নির্বাচনে, আওয়ামী লীগের বিতর্কিত কেউ মনোনয়ন পেয়ে থাকলে, সুনির্দিষ্ট তথ্য পেলে তা সংশোধন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। বলেন, আমি এ বিষয়ে অলরেডি বলেছি, বিতর্কিত কোনো নাম এলে সঙ্গে সঙ্গে খতিয়ে দেখতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।