shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

টিকার জন্য ঢাকা মহানগরীর ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ অক্টোবর ২০২১, ১৬:৫৯

টিকার জন্য ঢাকা মহানগরীর ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

১৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা এক আদেশে এ তথ্য চাওয়া হয়।

সেখানে বলা হয়, মাউশির আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য এ তথ্য চাওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। মানিকগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১২ জন শিক্ষার্থীকে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। শিশুদের শরীরে ফাইজার–বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।