shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

ফেসবুকের অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ অক্টোবর ২০২১, ১৫:১২

ফেসবুকের অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা: ওবায়দুল কাদের

ফেসবুকের অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা ঘটেছে। সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এসব বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, গত ১২ বছরে পূজামন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবার পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এসময় সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, গতকাল (রোববার) রাতে রংপু‌রের পীরগ‌ঞ্জে জে‌লেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার এক‌টি উদাহরণ। সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট কর‌তে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হ‌য়ে‌ছে। 

দেশে প্রথমবারের মতো শেখ রাসেল দিবস পালন করছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাই দলটির বিভিন্ন সহযোগী সংগঠন শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।