shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

পীরগঞ্জের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত: তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ অক্টোবর ২০২১, ১৬:০২

পীরগঞ্জের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত: তথ্যমন্ত্রী

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুরের পীরগঞ্জে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শেখ রাসেল দিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পীরগঞ্জকে বেছে নেয়া খুবই স্বাভাবিক। তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সে উদ্দেশ্য প্রধানমন্ত্রীর আসন বেছে নেয়া। বাড়িঘরে আগুন দেয়া।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যার জন্য দায়ী বিএনপি-জামায়াত।

এসব হামলা ও বিশৃঙ্খলা রুখতে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য দলের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।