shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

মন্দিরে হামলায় বিদেশি শক্তি জড়িত কিনা, তা তদন্তের বিষয়: দীপু মনি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ অক্টোবর ২০২১, ১৯:০৭

মন্দিরে হামলায় বিদেশি শক্তি জড়িত কিনা, তা তদন্তের বিষয়: দীপু মনি

চাঁদপুরের হাজীগঞ্জে হামলার শিকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি হাজীগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী রাজ লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সারা বাংলাদেশে যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, এটাতো বুঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এই হামলাগুলো করা হচ্ছে। সব জায়গায়ই চিহ্নত করা হয়েছে অপরাধী কারা। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, বিদেশি শক্তি এই ঘটনার সাথে জড়িত কিনা, তা তদন্তের বিষয়। তবে বিদেশে বসে কোনো কোনো অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটিতো খুব স্পষ্ট। তাদের বিভিন্ন ধরনের কথাও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।

এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুহিদাস বণিকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।