shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা আরও বাড়বে: শিক্ষামন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ অক্টোবর ২০২১, ১৪:৩৫

জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা আরও বাড়বে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি।

শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় নবনির্মিত পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। 

শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য এত পরিমান জায়গা আমাদের নেই। তাই আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করছি যদি করোনার পরিস্থিতি এমন থাকে, তাহলেই আমরা চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য।

সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য দেশকে উন্নত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি, জামায়াত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে তারা একজোট হয়ে নানানভাবে বিভিন্ন অপকর্ম করছে। 

তিনি আরও বলেন, অশুভ অপশক্তি যতই সংঘবদ্ধ হোক না কেন, আমরা শুভশক্তির মানুষ সবাই যদি একজোট হই, তাহলে কখনই অশুভ কোন শক্তি যদি হতে পারবে না। যেমন একাত্তরেও পারেনি, তেমনি এখনও পারবে না, ইনশাআল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎএর ডিজিএম দেব কুমার মালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।