shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের কাছে তথ্য আছে: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ অক্টোবর ২০২১, ১৬:৪৩

ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের কাছে তথ্য আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় গ্রেফতারকৃত ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে। আপনিই (মির্জা ফখরুল) তথ্য প্রমাণ দিয়ে বলুন- এ কয়দিন ইকবাল কোথায় ছিল।

শনিবার (২৩ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ইকবাল হোসেন গ্রেফতারের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন তুলেছেন- গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল? মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে যেকোনও অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাস আক্রান্ত বিএনপি। অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা।

বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আর বিএনপি এখন সরকারের উপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।