shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ অক্টোবর ২০২১, ১৭:৩০

এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইতিমধ্যে শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন চলছে। এ কার্যক্রম সম্পন্ন হলেই টিকা প্রদান শুরু হবে।’

বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর কাজী শহিদুল্লাহ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।