shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

‘বছরে ৩৫ বার দ্রব্যের দাম বাড়লেও ৭ বছরে শ্রমিকের বেতন বাড়ে না’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ অক্টোবর ২০২১, ১৫:৩৯

নজরুল ইসলাম খান
মনববন্ধনে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান

এক বছরে ৩৫ বার দ্রব্যের দাম বাড়লেও সাত বছরে একবারও শ্রমিকের বেতন বাড়ে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের লোকসান কমাতে তেলের দাম বাড়ালো। সরকার কিন্তু শ্রমিকদের কষ্ট লাঘবে তাদের বেতন বাড়ালো না। কেন?’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘সয়াবিন তেলের দাম প্রতিলিটারে একেবারে ৭ টাকা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাতবার দাম বাড়ানো হয়েছে। এই পর্যায়ে এসে প্রতিলিটার সয়াবিনের দাম বেড়েছে ৪৫ টাকা। ব্যবসায়ীরা যুক্তি দেখিয়েছেন, করোনার কারণে তাদের অনেক লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ যে পরিমাণ তেল এখনও মজুত রয়েছে সেটা দিয়ে আরও তিন মাস চলার কথা।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকার যদি আরও ক্ষমতায় থাকে তাহলে দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে। কমবে না। কারণ এটা বিনা ভোটের সরকার। বিনা ভোটের সরকার কারও কাছে দায়বদ্ধ না। জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের কথা ভাবতো। জনগণের সরকারের জন্য গণতান্ত্রিক ও গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন হবে এবং সেটা বিএনপির নেতৃত্বে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।