shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

৬ মাস পর চালু হচ্ছে মালয়েশিয়ায় বিমানের ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ নভেম্বর ২০২১, ১৬:২২

৬ মাস পর চালু হচ্ছে মালয়েশিয়ায় বিমানের ফ্লাইট

মালয়েশিয়ায় পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশটির সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় এই সিদ্ধান্ত নিয়েছে বিমান।

মঙ্গলবার (২ নভেম্বর) থেকে এই ফ্লাইট চালু হচ্ছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, প্রায় ছয় মাস পর আবারও এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। এর আগে ঢাকা থেকে সর্বশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর গিয়েছিল চলতি বছরের ৭ মে। এরপর করোনার কারণে আর কোনো ফ্লাইট যায়নি। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে আবারও যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে।

তাহেরা খন্দকার জানান, ২ নভেম্বর ঢাকা থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় কুয়ালালামপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এদিকে, আজ থেকে সিলেট-কক্সবাজার রুটেও বিমানের ফ্লাইট চালু হচ্ছে। সিলেট থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি রোববার দুপুর ১টা ৩০ মিনিটে এবং মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এছাড়া, ৩ নভেম্বর থেকে সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে যাচ্ছে বিমান। শীতকালীন সূচিতে সৈয়দপুর-কক্সবাজার রুটে সপ্তাহে একদিনের পরিবর্তে সৈয়দপুর থেকে সপ্তাহে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি শনিবার ও রোববার দুপুর ২টায় সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, গত ৭ মে থেকে বাংলাদেশ থেকে কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিলো। তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।