shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

বিএনপি আসুক না আসুক নির্বাচন থেমে থাকবে না: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ নভেম্বর ২০২১, ১৬:৫৪

বিএনপি আসুক না আসুক নির্বাচন থেমে থাকবে না: ওবায়দুল কাদের

নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সে জন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক থাকলে এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটতো না।

তিনি বলেন, রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সম্প্রীতি নষ্ট করছে।
 
তিনি বলেন, এরা ওপরে ওপরে নিষ্ক্রিয় হলেও ভেতরে ঠিকই সক্রিয়। যার প্রমাণ এবারের হামলাগুলো।
 
আগামী নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, বিশ্বের সব দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে হবে। আমাদের সংবিধানমতেই নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।