shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

জবাবদিহিতা নেই বলেই সরকার তেলের দাম বাড়িয়েছে: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ নভেম্বর ২০২১, ২০:০৪

জবাবদিহিতা নেই বলেই তেলের দাম বাড়িয়েছে সরকার: মির্জা ফখরুল

জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচিত নয় বলেই সংসদ কিংবা জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, তাই যা ইচ্ছা তাই করছে। নিজেদের পকেট ভারী করার জন্য, ব্যবসা করার জন্য এসব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজবাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল সরকারের আশ্রয়ে দলীয় নেতাদের ঈঙ্গিত করে বলেন, জ্বালানি তেল, গ্যাস এসব কারা আমদানি করে? এতে সব ধরনের দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সরকার বিবর্তনমূলক, দমনমূলক আচরণ করছে।

তিনি বলেন, বিএনপি মনে করে এতে দেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোটর শ্রমিক সংগঠনের দেয়া কর্মসূচির সমর্থন দেন মির্জা ফখরুল। এসময়, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ মাসুদসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।