shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

পকেটমার সরকার জনগণের পকেট কাটছে: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ নভেম্বর ২০২১, ১৭:৩৩

পকেটমার সরকার জনগণের পকেট কাটছে: মির্জা ফখরুল

পকেটমার সরকার দুইবার পকেট কাটলো জনগণের। সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

তিনি আরও বলেন, জনগণেন কথা ভাবেনি সরকার। এখন জিনিসপথের দাম বাড়বে। সাধারণ মানুষ গরীব থেকে গরীব হচ্ছে।

দারিদ্র্যের কারণে আত্মহত্যা বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো জবাবদিহি নাই। সম্পূর্ণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করেছে সরকার। এই সরকার যত থাকবে, মানুষ তত গরীব হবে।

এসময় জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি।

মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।