shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

‘সিটিং সার্ভিস’ বন্ধে রাজধানীর রাস্তায় ভ্রাম্যমাণ আদালত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০২১, ১৪:২৬

‘সিটিং সার্ভিস’ বন্ধে রাজধানীর রাস্তায় ভ্রাম্যমাণ আদালত

রাজধানীতে গণপরিবহনে ‘সিটিং সার্ভিসের’ নামে অনিয়ম বন্ধে মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ-বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়সহ অন্য অভিযোগের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম রোববার (১৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বলেন, সিটিং সার্ভিস, গেটলকের নামে কেউ যেন অতিরিক্ত ভাড়া না নেয়, তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আটটি এবং জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে কাজ করছে। এক টাকা বেশি ভাড়া নিলেও আমরা ধরছি। এছাড়া অন্য কোনো সমস্যা থাকলেও সেটাও দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।’

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত ৭ নভেম্বর বাসভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয় সরকার। পরদিন থেকে সেই ভাড়া কার্যকর হয়। এরপর রাজধানীতে বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসতে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।