shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

নির্বাচনকে বিতর্কিত করতেই তারা ভোটে অংশ নেয়: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ নভেম্বর ২০২১, ১৫:৩৭

নির্বাচনকে বিতর্কিত করতেই তারা ভোটে অংশ নেয়: ওবায়দুল কাদের

সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।

সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি।

সাধারণ মানুষ আতঙ্কে নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছেন। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না করেন। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়-এমন প্রশ্নও রাখেন ওবায়দুল কাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।