shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারের: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ নভেম্বর ২০২১, ১৬:১৮

খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারের: মির্জা ফখরুল
ফাইল ছবি

মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশ নেওয়ার সুযোগ করে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা আবারও আহ্বান জানাচ্ছি সরকারকে— অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক। কারণ তিনি গণতন্ত্রের নেত্রী। তার যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আমরা আশা করব, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে মানবতার স্বার্থে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন।

মির্জা ফখরুল দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আরও বলেন, চিকিৎসকেরা ইতোমধ্যে বলেছেন, তার অনেক ধরনের অসুখ। সত্যিকার অর্থে তাকে সুস্থ করার মতো দেশে কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই। এ জন্য বারবার সরকারকে বলা হয়েছে, পরিবার থেকে আবেদন করা হয়েছে; অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা বারবার বলছি, কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।