shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ওয়েবিল নিয়ে মালিক-শ্রমিক দ্বন্দ্ব, বিভিন্ন রুটে বন্ধ বাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ নভেম্বর ২০২১, ১৬:২৬

ওয়েবিল নিয়ে মালিক-শ্রমিক দ্বন্দ্ব, বিভিন্ন রুটে বন্ধ বাস

ওয়েবিল ও সিটিং সার্ভিস বাস বন্ধের দাবিতে আজ বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর মিরপুরসহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস চালক ও কনডাক্টররা।

বাস মালিকরা বলছেন, চালকেরা ঠিকমত ভাড়ার টাকা দিচ্ছে না। অতিরিক্ত আয়ের আশায় বাস চালক, কনডাক্টররা এমন করছে বলে জানিয়েছেন মালিকরা।

তবে বাস চালকদের অভিযোগ, যাত্রীরা মালিক পক্ষের নির্ধারিত ভাড়া দিতে চাচ্ছে না। মালিক-চালকদের এই দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার সকাল থেকে বিভিন্ন রুটের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে বিকল্প যানবাহনে বেশি টাকা খরচ করে গন্তব্যে পৌঁছেছেন অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।