shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ই-কমার্স প্রতিষ্ঠানের লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছেন না: জিএম কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ নভেম্বর ২০২১, ১৬:৫০

ই-কমার্স প্রতিষ্ঠানের লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছেন না: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছেন না। স্বল্প আয়ের মানুষেরা প্রতারিত হয়ে ফিরে পাচ্ছেন না তাদের মূলধন। আবার বন্ধ হচ্ছে না ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোনও উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না।’

বুধবার (১৭ নভেম্বর) বিকালে এক বিবৃতিতে জিএম কাদের এমপি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে ই-কর্মাস প্রতিষ্ঠানগুলো চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করছে লাখ লাখ গ্রাহক। তারপর বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষই ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হচ্ছে বেশি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যেই কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু সরকারের কার্যকর কোনও পদক্ষেপ না থাকায় প্রতারণার এই ধারা বন্ধ হচ্ছে না। এতে প্রতারিতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মূলধন হারিয়ে পথে বসেছে অনেক ব্যবসায়ী।’

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা করে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে সরকারিভাবেই দায়িত্ব নিতে হবে। প্রতারকদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রণয়ন করে প্রতারকদের ই-কমার্স প্রতিষ্ঠানে সরকারিভাবে প্রশাসক নিয়োগ করতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।