shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

সৈয়দপুর বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত বেসামরিক যাত্রীবাহী বিমান উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ নভেম্বর ২০২১, ২০:৫৩

সৈয়দপুর বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত বেসামরিক যাত্রীবাহী বিমান উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী

NOVO AIR এর একটি বিমান (AT 72-500) ফ্লাইট নম্বর VQ-967/8 ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও ০৪ জন ক্রুসহ সর্বমোট ৭১ জন নিয়ে গত (১৭ নভেম্বর) বুধবার আনুমানিক ১৮৫০ ঘটিকায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। উক্ত বিমানটি আনুমানিক ১৯৪০ ঘটিকায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকা (নোজ হুইল) আড়াআড়িভাবে রানওয়েতে স্পর্শ করার কারণে চাকাটি ফেটে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়।

বিমানটি রানওয়েতে থেমে যাওয়ার কারণে সকল বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর অনুরোধের প্রেক্ষিতে সেনাসদরের নির্দেশনায় কমান্ডার, ২২২ পদাতিক ব্রিগেড এর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর উদ্ধারকারী দল একই দিন রাত আনুমানিক ২০৩০ ঘটিকায় উদ্ধার কার্যক্রম শুরু করে।

বিমান উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জামাদি সৈয়দপুর বিমানবন্দরে মজুদ না থাকায় উদ্ভাবিত উপায়ে ০৩ টি রিকভারী যানের সহায়তায় বিমানের সামনের ফেটে যাওয়া চাকার নিচে ট্রলি স্থাপন করা হয়।

পরবর্তীতে রিকভারী যানের সহায়তায় বিমানটিকে স্বল্প সময়ে রানওয়ে থেকে বের করে বিমান বন্দরের এপ্রোনে নিয়ে আসা হয়। উদ্ধারকারী দলসমূহের নিরলস প্রচেষ্টায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ২ ঘটিকায় বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরকে বিমান চলাচলের উপযোগী করা হয়।

উক্ত উদ্ধার কার্যক্রমে সৈয়দপুর সেনানিবাসে অবস্থানরত আর্মি এভিয়েশনের ব্যক্তিবর্গ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অত্যন্ত দ্রুততা এবং পেশাদারীত্বের সাথে বেসামরিক বিমানটি উদ্ধার করার কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং উপস্থিত সকলের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।