স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ ডিসেম্বর ২০২১, ১৫:০১
নিরাপদ সড়ক, সারাদেশে হাফ পাস ভাড়া কার্যকর, গণপরিবহনেছাত্রীদের নিরাপত্তাসহ ১১ দফা দাবি আদায়ে এবার লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেআন্দোলনরত শিক্ষার্থীরা।
সেই সঙ্গে, দাবি আদায়ে রোববার (৫ ডিসেম্বর) শাহবাগে প্রতীকী লাশ নিয়ে মিছিলের কর্মসূচিঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সড়কে দুই ছাত্র নাইম ও মাঈনুদ্দীনের মৃত্যুর প্রতিবাদে এক সপ্তাহেরবেশি সময় ধরে নগরীতে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
তারই অংশ হিসাবে শনিবার বেলা বারোটার আগেই রামপুরা ব্রিজ এলাকায় জড়োহতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা, নিরাপদ সড়কের অব্যবস্থাপনার জন্য প্রশাসনকে লালকার্ড দেখান।
দায়িত্বশীল মন্ত্রীরা শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিতকরতে, গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
যদি এই আন্দোলনে রাজনৈতিক দলের কেউ থাকে তবে তাদের চিহ্নিত করার আহ্বানজানান তারা। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে ১১ নভেম্বর বাংলাদেশসড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি স্মারকলিপি দিয়ে আন্দোলনে শুরু করে শিক্ষার্থীরা।
আন্দোলনের মধ্যে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণর ময়লার গাড়ির চাপায় নটরডেমকলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হলে অর্ধেক ভাড়ার সঙ্গে আন্দোলনে নিরাপদ সড়কের দাবিযুক্ত হয়।
আন্দোলনের মুখে রাজধানীতে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেয় ঢাকারপরিবহন মালিক সমিতি। তবে শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ সারাদেশে অর্ধেক ভাড়ার দাবিতে অনড়রয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com