shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী কফিন মিছিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী কফিন মিছিল

সম্প্রতি রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার, সারা দেশে বাস ভাড়া অর্ধেক করা এবং নিরাপদ সড়কসহ নানা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় প্রতীকী মরদেহের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা। শাহবাগ থেকে মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। শিক্ষার্থীরা আগামীকাল সন্ধ্যায় শহীদ মিনারে সড়ক ব্যবস্থাপনায় আলোর পথ দেখানোর জন্য মোমবাতি প্রজ্জলন করবে। সেই সাথে প্রতিবাদী গানের আসর বসানো হবে।

আজ (রোববার) দুপুর ১২টা ৫০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

এদিকে সড়কে অনিয়মের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধন  করেছে শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।