স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫২
চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ফোনালাপে অশ্লীল কিছু থাকলে তা সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী রেজা ই রাকিব।
এদিকে নৈতিক স্খলনের অভিযোগে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে অভিসংশন করা উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
অন্যদিকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য ব্যক্তিগত এবং এটি প্রধানমন্ত্রীকে জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর আওয়ামী লীগ ও ঢাকার দুই মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে অপরাজনীতির জন্য বিএনপির কর্মীদের কাছেই জবাবদিহি করতে হবে নেতাদের।
এছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা এখনো তৎপর জানিয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com