shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

তথ্য প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫

তথ্য প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অডিও-ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে।

এদিন সকালে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সুমন। তিনি আদালতকে বলেন, জরুরিভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিওগুলো অপসারণ করা প্রয়োজন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলে-মেয়েরা এ ধরনের গালাগালি এবং অশ্লীল কথা বার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে।

এবিষয়ে শুনানি শেষে আগামী ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অডিও-ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব অনলাইন মাধ্যম থেকে সরাতে বিটিআরসি’র চেয়ারম্যানকে নির্দেশ দেন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমনের কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে অশালীন ভাষায় ডা. মুরাদ হাসানকে কথা বলতে শোনা যায়। এনিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পরে ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।