shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কারাগারে থাকাবস্থায় খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হন: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:১৪

কারাগারে থাকাবস্থায় খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হন: মির্জা ফখরুল

কারাগারে থাকাবস্থায় খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং পিজি হসপিটালে চিকিৎসা হয়নি। এই কারণে তার এই অবস্থা। তিনি গত ২৬ দিন যাবত আইসিইউতে আছেন। অনতিবিলম্বে তার বিদেশে চিকিৎসা দরকার।’

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর সভাপতি রকিবুল ইসলাম রিপন, কৃষক দল নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।