shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ ছাড় দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:০৭

খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ ছাড় দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক দিক বিবেচনা করেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয় যতটুকু করা সম্ভব, তা করা হয়েছে। অন্যায়-অবিচারের পর বিএনপি নেতারা এর বেশি কীভাবে প্রত্যাশা করে।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বুধবার (৮ ডিসেম্বর) ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ৪-৫টি জন্মদিন হয় কীভাবে? সহানুভূতি চাওয়ার আগে বিএনপি নেতাদের ২১শে আগস্টের গ্রেনেড হামলার মতো বিভিন্ন ঘটনা স্মরণ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমি বিএনপির নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কী আচরণ করেছে? ২১শে আগস্ট যে গ্রেনেড হামলা- তার আগে খালেদা জিয়ার কী বক্তব্য ছিল? (খালেদা বলেছিলেন) যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, এই বক্তৃতাই তো খালেদা জিয়া দিয়েছিল এবং (বলেছিল) আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। আল্লাহর খেলা, এটা বোঝা তো ভার। বরং খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হতে পারে নাই, বিরোধী দলীয় নেতাও হতে পারেনি। এটা তার ওপরেই ফলে গেছে।

শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশে সব থেকে দামি যে হাসপাতাল, যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। তার ছেলের বউ তো ডাক্তার। তারেকের বউ ডাক্তার। শুনেছি সে না কি অনলাইনে শাশুড়িকে দেখে। কই ছেলে, ছেলের বউ তো কোনোদিন দেখতে আসল না। অবশ্য কোকোর বউ এসেছে। তারা তো আসে নাই। যাই হোক, তবুও বিএনপি এত দিন পর একটা সুযোগ পেয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে। খুব ভালো, তারা আন্দোলন করুক। কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু করেছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।