shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

র‌্যাব কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য লজ্জাজনক: ড. মোশারর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২১, ১৫:৩৯

বাংলাদেশের জন্য

র‌্যাব কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার সকালে শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতার কবরে ফুল দেওয়া হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘গতকাল বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আমরাও পালন করেছি। বিশ্ব মানবাধিকার দিবসে গণতান্ত্রিক দেশ আমেরিকা থেকে একটি ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান র‌্যাব সম্পর্কে এবং একটি নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সেই দেশে প্রবেশের নিষেজ্ঞাধা জারি করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমেরিকার গণতান্ত্রিক সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ, তারা মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়। আমরা কিন্তু বারবার বলেছি, গত এক যুগ ধরে বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। একটি দল গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য সারা বিশ্বে আমাদের ভাবমূর্তিকে ভূলণ্ঠিত করছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।