স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ ডিসেম্বর ২০২১, ২০:০৬
জমে উঠেছে জাতীয় এসএমই পণ্য মেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙণে ভিড় করছেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি চালসহ নানা ধরনের দেশীয় খাবার। পণ্যের মান ও দামে সন্তুষ্ট ক্রেতা সাধারণ।
দর্শনার্থীরা জানান, দিনের শুরুতে ভিড় কম থাকে বলে সকালেই আসেন নবম জাতীয় এসএমই মেলায় পছন্দের পণ্য কিনতে। অর্গানিক পদ্ধতিতে তৈরি দেশি খাবারে সেজেছে এই প্যাভিলিয়ন। কালো বিন্নি, লাল বিন্নি, সাদা বিন্নি, জুমার চালসহ পাওয়া যাচ্ছে নানা জাতের দেশি ও পাহাড়ি চাল।
ঘানি ভাঙা সরিষার তেল, আচার, দেশি মুড়ি সবকিছুই মিলছে সুলভ মূল্যে। পণ্যের মানে সন্তষ্ট ক্রেতারা। দেশীয় প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি ক্রেতা উপস্থিতি ও পণ্য চাহিদায় সন্তুষ্ট বিক্রেতারাও।
ক্রেতারা জানান, এখানে বেশ কিছু ধরণের বিশেষ করে অর্গানিক জাতীয় খাবার পাওয়া যাচ্ছে। আর বিক্রেতারা জানান, পণ্যের প্রচারের জন্য মেলায় অংশ নেয়া।
এবারের আয়োজনে হারবাল ও অর্গানিক পণ্য বিক্রির জন্য বরাদ্দ রয়েছে ৮টি স্টল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com