shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ডিসেম্বর ২০২১, ১৫:১০

জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

আজ জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। প্রতিবছর এ দিনে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।

এবার ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদ্যাপিত হচ্ছে দিবসটি।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন।

এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সংসদের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত শারীরিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিপাদ্যভিত্তিক জাতীয় সেমিনার এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছিলো অন্যান্য অনুষ্ঠান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, দিবসটি উদযাপনের লক্ষ্যে ১২ ডিসেম্বর সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ -এর শুভ সূচনা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।