স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২১, ১৫:১৯
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাধারণ নারী কোটায় নিয়োগ পরীক্ষায় মেধাতালিকার শীর্ষে ছিলেন খুলনার মীম আক্তার। কিন্তু জেলায় জমি না থাকায় তিনি চাকরি পাননি।
বিষয়টি নজরে আসলে হাইকোর্ট বলেছেন, জমি না থাকায় চাকরি হবে না, এটা কেমন নীতি। পরীক্ষায় প্রথম হয়েছে। এখন তো তাকে আরও উৎসাহ দেওয়া উচিত।
আদালত বলেছে, প্রতি বছর প্রায় ২ হাজার মানুষ নদীভাঙনের শিকার হয়। তারা কি চাকরি পাবে না। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গতকাল মঙ্গলবার এই মন্তব্য করেন।
এছাড়া মীম আক্তারের বিষয়ে খোঁজখবর নিয়ে আদালতকে জানাতে বলা হয়েছে। মীমকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
তিনি জানান, জমি না থাকায় চাকরি হয়নি খুলনার মীমের। আদালত বিষয়টি দেখে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে এ বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com