shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অডিট এন্ড একাউন্টস বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৯

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অডিট এন্ড একাউন্টস বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার (১২ ডিসেম্বর) সিএজি বিভাগে ৬ দলের আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ কম্পোটোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

এতে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ২টি দল সহ প্রতিরক্ষা হিসাব, রেলওয়ে হিসাব, অডিট অধিদপ্তর এবং সিএজি কার্যালয়ের খেলোয়াড়বৃন্দ নিয়ে মোট ৬টি দল, দুই গ্রুপে বিভক্ত হয়ে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টিচার্স ট্রেনিং কলেজ মাঠে লীগ পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবেন। দুই গ্রুপের শীর্ষস্থানীয় দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ‘এই আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট নিঃসন্দেহে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি সহ পারস্পরিক সম্পর্ক তৈরি করে অধিকতর পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।’

তিনি জাতির জনক এবং স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভির শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিজিও, সিজিডিএফ, ডেপুটি সিএজি (সিনিয়র) সহ অডিট এন্ড একাউন্টস বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।