shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে বিক্ষোভের জন্য দলের কয়েকটি টিম গঠন করা হয়েছে। এর সদস্যরা সকল জেলায় ২২ ডিসেম্বর থেকে সমাবেশে অংশগ্রহণ করবেন।

বিএনপি মহাসচিবের দাবি, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সমস্ত প্যারামিটারগুলো নিচের দিকে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগরের নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালামসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।