shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

দুবাই রুটে বিমানের ফ্লাইট সূচি পরিবর্তন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২১, ২০:০৪

দুবাই রুটে বিমানের ফ্লাইট সূচি পরিবর্তন

দুবাই রুটের ফ্লাইট সূচি পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের প্রতিদিনই এ রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান।

বুধবার (‌১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দুবাই রুটের নিয়মিত ফ্লাইট বিজি ০৪৭ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে ১৬ ডিসেম্বর দুবাইগামী বিশেষ ফ্লাইট বিজি ৪০৪৭ নির্দিষ্ট সময়ে অর্থাৎ, স্থানীয় সময় বিকাল ৪টায় ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে।

দুবাইগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত হয়ে সকল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য অনুরোধ করছে বিমান।

অন্যদিকে দুবাই থেকে প্রতিদিন সেখানকার স্থানীয় সময় রাত ২টায় বিমানের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।