shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বানান ভুলের ব্যাখ্যা দিল উদযাপন কমিটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩৫

বানান ভুলের ব্যাখ্যা দিল উদযাপন কমিটি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিজয় দিবসে শহীদের রক্ত বৃথা যেতে না দিতে সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পাঠ করান। এসময় পোডিয়ামে আটকে যায় চোখ। ‘মুজিববর্ষ’ বানানটি ভুল! বানানটি লেখা হয়েছে ‘মুজিবর্ষ’। বিশাল এই আয়োজনে এমন বিব্রতকর ভুল নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

আয়োজক কমিটি বলছে, প্রযুক্তিগত কারণে এই বানান বিভ্রান্তি। বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন কমিটির মিডিয়া কনসালটেন্ট আসিফ কবির বলেন, পোডিয়ামের বানান ভ্রান্তিটির প্রাথমিক খোঁজখবরে যা জানতে পেরেছি তা হলো- আমরা একটি চিপের মাধ্যমে পিসি থেকে ট্রান্সফার করে লেখাটি উৎকীর্ণ করেছি। ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে একটি ‘ব’ অক্ষর অমিট হয়ে গেছে। আমরা পিসিতে চেক করে দেখেছি এটা ঠিকই আছে। অ্যাডভান্স টেকনোলজির বিষয়টি হয়ত স্যুট করেনি।

আসিফ কবির আরও বলেন, এলইডিতে পরিস্ফুটন করে লেখাটি তোলা হয়েছে। পোডিয়ামের মনিটরেই আমরা ত্রুটিপূর্ণ বানান দেখতে পাই। এমন প্রাযুক্তিক গোলযোগের বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই নামাজের বিরতিতে তা সংশোধন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।