shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

দেশ স্বাধীন হলেও নির্বাচনে বৈষম্য দূর হয়নি: জি এম কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২১, ১৬:০৬

দেশ স্বাধীন হলেও নির্বাচনে বৈষম্য দূর হয়নি: জি এম কাদের

দেশ স্বাধীন হলেও নির্বাচনে এখনো বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপার পতাকা মিছিল এবং বিজয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হলো। অথচ এখনো নির্বাচনে বৈষম্য দূর হয়নি। ফলে অনেকেই জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছে না।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। জনগণের ভোটাধিকার নেই। জাতীয় পার্টি নির্বাচনে  অংশ নিলেও অত্যাচার করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আর ত্রাণ বিতরণের নামে হচ্ছে লুটপাট। শিগগির এই চিত্রপটের পরিবর্তন আনা দরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।