স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ ডিসেম্বর ২০২১, ১৯:১৬
মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ'র আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৪ ডিসেম্বর তার এই সফরের সময় নির্ধারিত হয়েছে। আজ রোববার (১৯শে ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের ২২ থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন প্রধানমন্ত্রী। সফরকালে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ ঢাকায় আসেন। সে সময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com