স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ ডিসেম্বর ২০২১, ১৬:৪৭
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপের প্রথম দিনে বঙ্গভবনে এসেছেন জাতীয় পার্টির নেতারা। দলের চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির আট সদস্যের একটি দল বঙ্গভবনে প্রবেশ করেছে।
আগামি ১৪ই ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। নতুন কমিশন গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ বঙ্গভবনে সংলাপ শুরুর প্রথম দিন আমন্ত্রণ জানানো হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে।
রাষ্ট্রপতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানান, সংলাপে অংশ নিয়ে জনগণের প্রত্যাশিত কমিশন গঠনের আহবান জানাবে আওয়ামী লীগ।
তবে রাষ্ট্রপতির এই উদ্যোগকে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের কৌশল হিসেবে দেখছে দেশের দুই রাজনৈতিক দল বিএনপি ও কমিউনিস্ট পার্টি। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, তার দল এখনও পর্যন্ত সংলাপের আমন্ত্রণ পায়নি। আর বিএনপি নেতারা এরই মধ্যে জানিয়েছেন, দলটি রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেবে না।
এদিকে, রাষ্ট্রপতির সংলাপকে প্রত্যাখ্যান না করে গণতন্ত্রের স্বার্থেই রাজনৈতিক দলগুলোর আলোচনায় অংশ নেয়া জরুরি বলে মনে করেন নাগরিক সমাজের এই প্রতিনিধি।
শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর উদারতা ও ছাড়ের মনোভাব জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com