shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ইসি গঠনের প্রত্যাশা রাষ্ট্রপতির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ ডিসেম্বর ২০২১, ১৯:৫২

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ইসি গঠনের প্রত্যাশা রাষ্ট্রপতির

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এজন্য সুশীল সমাজেরও সহযোগিতা কামনা করেন তিনি।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ইসি গঠনে বঙ্গভবনে সংলাপ হয়।প্রথম দল হিসেবে এতে অংশ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।

এসময় এই প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। একইসঙ্গে ইসি নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন তিনি। তার কার্যালয়ের প্রেস অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেয়। এসময় আবদুল হামিদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে।এর আগে গ্রহণযোগ্য ইসি গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ইসি গঠন সম্ভব হবে। নতুন কমিশন জাতীয়সহ সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করতে সক্ষম হবে।

আলোচনায় স্বাধীন ও নিরপেক্ষ ইসি গঠনে তিন প্রস্তাব করে জাপা। এর মধ্যে রয়েছে আইন প্রণয়ন। অন্যথায় প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশ জারি। একইসঙ্গে এমন উদ্যোগ নেয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জি এম কাদের।

জাপা চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সহ-চেয়ারম্যান সালমা ইসলাম এবং সভাপতিমণ্ডলীর সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।