shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২১, ১৮:৫২

২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু করতে যাচ্ছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একুশ মাস পর আবারও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি২০৭ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উড়াল দিয়ে সিলেট পৌঁছাবে দুপুর ১টা ১০ মিনিটে। এরপর সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করবে দুপুর সোয়া ২টায়। ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়।

ফিরতি ফ্লাইট বিজি২০৮ ম্যানচেস্টার থেকে ২৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন দুপুর ১২টায়। সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে দুপুর পৌনে ২টায়। এই রুটে বিমানের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করা হবে। ২৫ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমানের বিপণন কেন্দ্র বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করা যাবে।

কোভিড নির্দেশনা

কোভিড-১৯ টিকার পূর্ণ ডোজ গ্রহণের ১৪ দিন পর থেকে ইংল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অনলাইনে প্যাসেঞ্জার লোকেশন ফর্ম (পিএলএফ) পূরণ করে জমা দিতে হবে। ১২ বছর ও এর বেশি বয়সী যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে।

ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। এজন্য দেশটিতে প্রবেশের আগেই অনলাইনে বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে। করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকতে হবে। ভ্রমণের সময় ভ্যাকসিন গ্রহণের সনদ ও করোনা পরীক্ষার সনদ সঙ্গে রাখতে হবে।

দেশটিতে ফাইজার, অক্সফোর্ড অস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কোভ্যাক্সিন, সিনোফার্ম এবং সিনোভ্যাকের কোভিড-১৯ টিকার অনুমোদন রয়েছে।

যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি তাদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অনলাইনে (উপর্যুক্ত লিংকে প্রবশ করে) প্যাসেঞ্জার লোকেশন ফর্ম (পিএলএফ) পূরণ করে জমা দিতে হবে।

ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা তার পূর্বে এবং অষ্টম দিন বা তার পরে করোনা পরীক্ষা করানোর জন্য দেশটিতে প্রবেশের পূর্বেই অনলাইনে বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে।

করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পাওয়া পর্যন্ত ইংল্যান্ডে নিজ বাসায় অথবা যেখানে অবস্থান করবে সেখানে ১০ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।