shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

এখনও চিঠি পাইনি, পেলে সিদ্ধান্ত: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬

মির্জা ফখরুল

নির্বাচন কমিশন গঠনের আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে আমরা এখনও কোনো চিঠি পাইনি। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনানীতে ছিন্নমূল মানুষের মধ্যে ত্রাণ বিতরণের  সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

অনলাইন সংগঠন ‘অর্পণ’এর উদ্যোগে মঙ্গলবার রাতে বনানীর ফ্লাইওভারের নিচে ও বনানী কবরস্থানে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণে অংশ নেন বিএনপি মহাসচিব। এসময় তিনি ছিন্নমূল মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল- নির্বাচন নিয়ে আমরা কোনো আলোচনা করবো না। সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সুতরাং, আমরা সুনির্দিষ্টভাবে ওই সিদ্ধান্ত নিইনি।

উল্লেখ্য, বিএনপির নেতারা প্রকাশ্যে বলে আসছেন, তারা রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেবেন না। সোমবার (২০ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংলাপকে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।