shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কাল বড়দিন, বর্ণিল আলোয় সেজেছে গির্জাগুলো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

কাল বড়দিন, বর্ণিল আলোয় সেজেছে গির্জাগুলো

শুভ বড়দিন কাল। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উদযাপনে চার্চগুলোয় এখন শেষ সময়ের ব্যস্ততা। আলোকসজ্জা, গোশালা তৈরি ও ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ। ঢাকার পাঁচ তারকা হোটেলগুলো সাজানো হয়েছে ‘ক্রিসমাস ট্রি' দিয়ে। বর্ণিল আয়োজনে থাকছে বিশেষ রেসিপি ও পার্টি। তবে করোনা অতিমারির কারণে এবারও বড়দিন উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে সব আয়োজনে।

গির্জা থেকে খ্রিস্টান পল্লী, সবখানে এখন বড়দিন পালনের প্রস্তুতি। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, গো-শালা। এমনই নানা আয়োজনে বড়দিন উদযাপনের প্রস্তুতি নিয়েছে খ্রিস্টান সম্প্রদায়। সবখানেই এখন সাজ সাজ রব।

খ্রিস্ট ধর্মমতে, মানুষকে পাপের বোঝা থেকে মুক্তি দিতে বড়দিনে জন্ম নিয়েছিলেন সেই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বড়দিনের শিক্ষায় আলোকিত হয়ে উঠবে সমাজ, এমন বিশ্বাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের।

বড়দিনকে সামনে রেখে বর্ণিল সজ্জায় সেজেছে রাজধানীর অভিজাত হোটেলগুলোও। ছোট বড় সবার জন্যই থাকছে বিভিন্ন আয়োজন। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, হরেক রঙের বাতি আর জিনজার ব্রেড হাউস দিয়ে। এসব আয়োজনে শিশুদের আনন্দ দিতে উপহার নিয়ে হাজির হবেন সান্তাক্লজ। তবে, করোনা অতিমারির কারণে হোটেলের প্রবেশ পথেই রাখা হয়েছে হান্ডস্যানিটাইজার ও মাস্ক পড়ে প্রবেশের ব্যবস্থা।

শিশুদের জন্য রয়েছে ক্রিসমাস কিডস পার্টি। ওয়েস্টিন, লা মেরিডিয়ান ও রেনিন্সসহ অভিজাত হোটেলগুলোয় পাওয়া যাবে বাহারি সব খাবার। এবারে খাবারের পরিবেশনে রয়েছে ভিন্নতা। মানতে হবে স্বাস্থ্যবিধি।

২৫শে ডিসেম্বর বড় দিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয় ন’ দিন আগে। সব জরা  পেছনে ফেলে, প্রভু যীশুর আলোকছটায় সবার জীবনই যেন মঙ্গলময় হয়, সেই আকাঙ্খাই থাকছে উৎসবের সবটা জুড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।